মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি,(STEA) পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে ১৮ই মে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবী নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক এর নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে ১৮ই মে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবী নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক এর নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। ডি আই সাহেবের অনুপস্থিতিতে মাননীয় বড়বাবু ও এ আই পার্থবাবু ডেপুটেশন গ্রহণ করেন। দাবীগুলি ছিল :-
1.শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফাররের নামে অগণতান্ত্রিক বদলী অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
2.বিদ্যালয়গুলিতে অবিলম্বে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে।
3.বি এড জনিত সমস্ত এরিয়ার অবিলম্বে প্রদান করতে হবে।
4.আই সি টি শিক্ষকদের দুমাসের বকেয়া এরিয়ার দ্রুত প্রদান করতে হবে।
5.সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে।
6.বকেয়া ডি এ অবিলম্বে প্রদান করতে হবে।
প্রতিটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। অগণতান্ত্রিক এই বদলীর ঘটনা শুনে উনারা খুব বিস্মিত হন। এক একজন কে বদলী করা হয়েছে 200 কিমির ও বেশী দূরে। উৎসশ্রীতে বদলীর পর আবার বদলী। কোলকাতা থেকে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা থেকে সাগরদ্বীপ এরকম। বাড়িতে বৃদ্ধ বাবা মা ও ছোট শিশু সন্তান নিয়ে এত দূরে স্কুল করা অসম্ভব হয়ে উঠবে। স্কুল খোলার বিষয়টিতে সহমত পোষন করেন। বি এড এরিয়ার সংক্রান্ত বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। ধাপে ধাপে এই এরিয়ার দেওয়া হচ্ছে। সেইসঙ্গে যে সমস্ত ফাইল এখনো বিকাশ ভবনে যায়নি সেগুলো ডি আই অফিসেই ভেরিফিকেশন হয়ে এখানেই থাকবে। আর কোলকাতা যাবে না। ফলে যাদের ফাইল এখনও রেডি হয়নি তারা দ্রুত ডি আই অফিসে যোগাযোগ করুন। আই সি টি শিক্ষকদের দু মাসের বকেয়া এরিয়ারের টাকা জেলাতে এসে গেছে। দ্রুত দিয়ে দেবেন কথা দিয়েছে। স্বচ্ছ নিয়োগ ও বকেয়া এরিয়ার নিয়ে আমাদের বক্তব্য গ্রহন করেছেন। বড়বাবু ও এ আই সাহেব দ্রুত আমাদের দাবীসমূহ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে দ্রুত আমাদের বক্তব্য পাঠাবেন এই প্রতিশ্রুতি দেন। আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তপন কুমার দাস, সম্পাদপ উত্তম কুমার প্রধান, জেলা সহ সম্পাদক অক্ষয় কুমার খান ও অলোক কুমার শাসমল মহাশয় ,জেলা সভাপতি অজয় কুমার দেবনাথ মহাশয়, ও আর ও অনেকে। দাবীগুলির সমাধান দ্রুত করবেন বলে আস্বস্ত করেন।
পূর্ব ঘোষিত কথা অনুযায়ী ১৯শে মে আই সি টি শিক্ষকদের দুমাসের বকেয়া এরিয়ার দ্রুত প্রদান করার জন্য ডি আই অফিস যাওয়া হয়েছিল, ঐদিন এ, আই, পার্থ বাবু সৌমিত্র বাবুকে জোর দিয়ে বলে দিয়েছেন দ্রুত বিল করার জন্য। ২৫ বা ২৬ তারিখ DI end থেকে বিল হবে এবং জুন এর ১ তারিখে স্যালারির সাথে এরিয়ার এর ৪০০০ টাকা ও পাওয়ায়া যাবে।
তবে আন্দোলন না করলে বসে থাকলে এরিয়ার পেতে আরো দেরী হতো।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি,(STEA) পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে ১৮ই মে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবী নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক এর নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়
Reviewed by চাকরির খবর
on
May 22, 2023
Rating:
Reviewed by চাকরির খবর
on
May 22, 2023
Rating:

No comments: